২০১৭ সালের প্রকাশিত নোবেল পাওয়া ব্যক্তিদের নাম এবং তাঁদের অবদানঃ . ||শান্তিতে নোবেল|| নামঃসুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন বা আইক্যান। অবদানঃ২০১৭ সালে জাতিসংঘে গৃহীত পরমাণু অস্ত্রবিরোধী চুক্তিতে ভূমিকার জন্য এ পুরস্কার পায় সংগঠনটি। . |||সাহিত্যে নোবেল||| নামঃব্রিটিশ লেখক ক্যাজুয়ো ইশিগুরো। অবদানঃতারঁ তীব্র আবেগময় উপন্যাসগুলো বাস্তব বিশ্বের মায়ার আড়ালে গভীর শূন্যতাকে উন্মোচন করেছে। . ||| রসায়নে নোবেল(৩জন) ||| ১.জ্যাকস ডুবোশেট (সুইজারল্যান্ড)। ২.জোয়াকিম ফ্রাংক (যুক্তরাষ্ট্রের)। ৩. রিচার্ড হ্যান্ডারসন (যুক্তরাজ্যের)। অবদানঃ ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি নামের একটি কৌশল আবিষ্কার করেন তাঁরা, যার মাধ্যমে জৈবিক অণুগুলোকে হিমায়িত করে এর প্রতিচ্ছবি নেওয়া সম্ভব। . |||পদার্থবিদ্যায় নোবেল (৩জন) ||| ১.রেইনার উইস (যুক্তরাষ্ট্রের)। ২.ব্যারি সি ব্যারিশ(যুক্তরাষ্ট্রের)। ৩.কিপ এস থর্ন(যুক্তরাষ্ট্রের)। অবদানঃমহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণে অবদানের জন্য। . |||চিকিৎসা শাস্ত্রে নোবেল (৩জন) ||| ১. জেফরি সি হল (যুক্তরাষ্ট্র)। ২. মাইকেল রসবাশ (যুক্তরাষ্ট্র)। ৩. মাইকেল ডব্লিউ ইয়ং (যুক্তরাষ্ট্র)। অবদানঃ মানুষের দেহঘড়ির স্পন্দন বা সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী মলিকিউলার সিস্টেম আবিষ্কারের জন্য।